ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে সংবাদ সম্মেলন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৫-৬-২০২৩ রাত ৯:৫২
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইলের লোহাগড়া উপজেলা শাখা।
 
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে লোহাগড়া রামনারায়ন পাবলিক লাইব্রেরীর হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি ও প্রধান শিক্ষক মো. আমির হোসেন।
 
এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী দিয়ে। পরিতাপের বিষয় এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সুচি, একইভাবে প্রশ্নপত্র ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিযোজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য।স্মার্ট শিক্ষক পেতে শিক্ষার বিনিয়োগ বৃদ্ধিসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কোন বিকল্প নেই। তাই শিক্ষক সমাজ প্রধানমন্ত্রীর কাছে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি করছি।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান, বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন, প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, মোঃ ফরিদুল ইসলাম,  মোঃ আইয়ুব হোসেন, মোঃ মহিদুর রহমান, কাজী মহিউদ্দিন, দীপংকর সাহা, মোঃ ইবাদত হোসেন, সহকারি শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান, মোঃ মিলাঙ্গীর হোসেন, মোঃ মনিরুজ্জামান প্রমুখ।

শাফিন / শাফিন

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ