ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদারীপুরে মানববন্ধন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৬-৬-২০২৩ রাত ৮:২৯
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমের নৃশংস হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে মাদারীপুরে কর্মরত সাংবাদিকরা। শুক্রবার (১৬ জুন) বেলা ১১ টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
 
বাংলানিউ‌জ টোয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতি‌নি‌ধি ইম‌তিয়াজ আহ‌মেদের সভাপ‌তি‌ত্বে ও এ‌টিএন নিউ‌জের প্রতি‌নি‌ধি জ‌হিরুল ইসলাম সঞ্চালনায় বক্তব‌্য রা‌খেন সিনিয়র সাংবাদিক, দৈ‌নিক যুগান্তর ও এ‌টিএন বাংলার সাংবা‌দিক গোলাম মাওলা আকন্দ, সকালের সময় প্রতিনিধি ও বর্তমান ইশারা পত্রিকার সম্পাদক এসএম আরাফাত হাসান, ইন‌ডি‌পেন‌ডেন্ট টি‌ভির প্রতি‌নি‌ধি রিপনচন্দ্র ম‌ল্লিক,ডি‌বি‌সি নিউ‌জের প্রতি‌নি‌ধি ম‌নির হো‌সেন বিলাস, প্রথম আলোর প্রতিনিধি অজয় কুন্ডু, যায়যায়দিনের প্রতিনিধি মঞ্জুর হোসেন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি বেলাল রিজভী, কালেরকণ্ঠের প্রতিনিধি বিধান মজুমদার,সাংবাদিক গাউস উর রহমান, এমদাদুল হক মিলন, সাব্বির হোসেন আজিজ,আবদুল্লাহ আল মামুন, আরিফুর রহমান, প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা বলেন, 'সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানি নাদিমের মতো সাংবাদিককে হত্যার শিকার হতে হয়েছে। শুধুমাত্র সংবাদ লেখার কারণে একজন ইউপি চেয়ারম্যান নাদিমকে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যাকান্ডের মতো ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছে। একজন সাংবাদিককে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যার মতো ঘটনা উদ্বেগজনক। অবিলম্বে এই হত্যার সাথে জড়িত ইউপি চেয়ারম্যানসহ সকল অপরাধীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।'
 
এর আগে সকাল দশটার দিকে জেলার শিবচর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সাংবাদিকেরা। 
 
শুক্রবার সকালে শিবচর পৌর এলাকার চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা সংলগ্ন প্রেস ক্লাবের সামনে থেকে প্রেস ক্লাবের উদ্যোগে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহনে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ৭১ সড়ক হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক নাদিম হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। একই সাথে সাংবাদিক সাগর-রুনিসহ সন্ত্রাসীদের হাতে নিহত সকল সাংবাদিকদের হত্যার বিচার ও দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান সাংবাদিকেরা।

শাফিন / শাফিন

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ