ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

হল কমিটির লক্ষ্যে জাবিতে বঙ্গবন্ধু হল ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ১১:৩৬

 প্রায় ৭ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন - ২০২৩ আয়োজনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কমনরুম কক্ষে এ সভা আয়োজিত হয়। এসময় শাখা ছাত্রলীগের নেতৃবন্দ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নেতাকর্মীরাসহ প্রায় শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

সভায় তারেকুল ইসলাম তারেক ও ইমরান হোসেন সেতুর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান লিটন ও দপ্তর সম্পাদক বাবুল হোসেন রনিসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, এ কর্মীসভার মাধ্যমে আমরা যোগ্য নেতৃত্ব চাই যাদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও বেগবান হবে। এছাড়াও সামনের জাতীয় নির্বাচন স্বাধীনতা বিরোধী অপশক্তি যেন বানচাল করতে না পারে সেটাই আপনাদের প্রতি চাওয়া। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে কর্মীসভা শেষ করে কেন্দ্রীয় ছাত্রলীগের অনুমতি নিয়ে একটি সুসংঠিত হল ইউনিট ঘোষণা করতে। সে লক্ষ্যেই আপনারদের সবার সহযোগিতা চাই। 

সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান লিটন বলেন, আমরা যখন দায়িত্ব পেয়েছি তখন থেকেই শপথ নিয়েছি হলগুলোর কমিটি আমরা দিয়ে যাবো। সে লক্ষ্যেই আমরা দ্রুততম সময়ের মধ্যে একটি সুন্দর সম্মেলনের মাধ্যমে হল কমিটি করবো। দীর্ঘ ৭ বছর হলকমিটি না থাকায় হলগুলোতে সাংগঠনিক শিথিলতা ও জট তৈরি হয়েছে। আজকের এই কর্মীসভার মাধ্যমে নতুন ও যোগ্য নেতৃত্ব উঠে আসবে বলে মনে করি।আমরা পাওয়ার প্র‍্যাকটিস নয় পলিসি প্রাকটিসের মাধ্যমে এই সংগঠনকে এগিয়ে নিতে চাই। যারা সামনে হল কমিটির নেতৃত্বে আসবেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানোর।


উল্লেখ্য,সর্বশেষ ২০১৭ সালের ২২ জানুয়ারি জাবি শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এরপর প্রায় সাত বছর হতে চললেও জাবি শাখা ছাত্রলীগের কোন কর্মীসভা ও হল কমিটি গঠিত হয়নি।

এমএসএম / এমএসএম

কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা

জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন

জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন

সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি

প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর

জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’

জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প

দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা

রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক