তালায় কুরবানীর পশুর হাটে আসছে শক্তিশালী সম্রাট
আর মাত্র কয়েকটা দিন অতিবাহিত হলেই অনুষ্ঠিত হতে চলেছে মুসলিম উম্মার বাঁধভাঙ্গা আনন্দের দিন পবিত্র ঈদ-উল আযহা । আর এদিন পশু কুরবানির মধ্য দিয়েই উৎসবমুখর পরিবেশে দিনটি পালিত হয়ে থাকে । তাই তো বরাবরের ন্যায় এবারও আসন্ন ঈদ-উল আযহা'কে সামনে রেখে সাতক্ষীরা তালা উপজেলায় অবস্থিত ছোট বড় হাট-বাজারগুলোতে বর্তমানে পশু (গরু-ছাগল) ক্রয়-বিক্রয়ের বিষয়টি চোখে পড়ার মতো। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর গরু ছাগলের দাম বেশ চড়া বলে জানা গেছে। কারণ পোষা উপযোগী বাছুর গরু থেকে শুরু করে গোখাদ্যের দাম ব্যাপক হারে বেড়ে গেছে বলে গরু লালন পালনকারী মালিক বা খামারিরা জানিয়েছেন। সরজমিনে,এবারের পবিত্র ঈদ-উল আযহার কুরবানির পশুর হাটে প্রতিযোগিতায় প্রস্তুুত উপজেলার শক্তিশালী সম্রাট। যাঁর ওজন ১ হাজার ৪শত কেজি।আর উচ্চতায় ৮ ফুট।দৈর্ঘ্য ১০ফুটের বেশি। গরুটি লালন পালন করে বড় করেছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের কৃষক শেখ আব্দুল আলিম। সন্তান স্নেহে অর্জিনাল ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টি ৪ বছর পালন শেষে এবারের ঈদুল আযহায় তা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশাল হাতি আকৃতির এ গরুটির দাম হাঁকা হয়েছে ১৫ লক্ষ টাকা।স্থানীয় গ্রামবাসী সহ কৃষক আঃ আলিম জানিয়েছেন,জাত নির্ণয় করে গরুর বাছুর ক্রয় করে তা লালন পালন শুরু করেন। কিছুদিন যেতেই গরুটির খাওয়ার চাহিদা দেখে বুঝতে পারেন যে আকৃতি অনেক বড় হবে। তাই প্রাকৃতিক খাবার খাওয়াতে থাকেন,খাবারের তালিকায়,খুদ,ভুষি,ভুট্টা, খেশারী,খৈল, কালোজিরা সহ ঘাস খাওয়ান।২ বছর পর হওয়ার পর থেকে গরুর খাবারের পরিমান বৃদ্ধি পায়।যা গড় প্রতিদিন ১ হাজার থেকে ১২ শত টাকার খাবার খাওয়ান।খাবারের পরিমান ও টাকার পরিমানে এ গরু পালনে অনেক খরচ।সব মিলিয়ে গরু পালনে তাঁর যে খরচ হয়েছে তা কখনও ওঠানো সম্ভাব না।তিনি জানিয়েছেন,সংসারের চাহিদা মিটিয়ে গরুটি পালন করতে ঋণ হতে হয়েছে। নেশা ও শখের বসে এ বিশাল গরু পালন করতে তাঁর পরিবার অর্ধাহারে অনাহারে দিন পার করেছেন।গরুটি প্রতিদিন দেখতে শত শত লোক আসে।সেটা তাঁর খুব ভাল লাগতো।বর্তমানে গরুটি অনেক বড়।যা কুরবানির জন্য প্রস্তুুত। আব্দুল আলিম জানান,সমাজের বিত্তবান ও সমাজপতিরা এ গরুটি যদি ন্যায্য মুল্যে ক্রয় করে কুরাবানি করেন তবে তিনি আত্নতৃপ্তি পাবেন বলে জানান।
এমএসএম / এমএসএম
অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না: বিমানমন্ত্রী
নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
নওগাঁয় খালের পানিতে গেল স্বামী-স্ত্রীর প্রাণ
কালিয়ায় গভীর রাতে ডেকে নেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু
আত্রাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন: সভাপতি নুরুল আলম, সম্পাদক সেলিম উদ্দীন
কক্সবাজারে নিখোঁজ হেলাল উদ্দিনের অপেক্ষায় মেহেরপুরে স্বজনদের আহাজারি
আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার
সিংড়ায় শালমারা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান
ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার অভিযোগে শুশুর গ্রেফতার
কেরুজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে এমডি রাব্বিক হাসান
সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসক ও নৈশপ্রহরী বরখাস্ত, তালা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের ঘোষণা