ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রবিবার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ৪:১৭

সারাদেশের ন্যায় মাদারীপুরে আগামী রবিবার (১৮ জুন) ৬-১১ মাস ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে মাদারীপুরে শনিবার (১৭ জুন) সকাল ১০টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা থেকে রক্ষা পায়, তা নয়। ‘এ’ ভিটামিন শিশুদের আরও বহুবিধ উপকার করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টি শক্তি ভালো রাখে ও শিশু মৃত্যুর হার কমায়। সিভিল সার্জন ডা. মো: মুনির আহমেদ খান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন কেউ যাতে কোন বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

তিনি আরও বলেন করোনার জন্য ক্যাপসুলটি স্বাস্থ্যকর্মী শিশুর মায়ের হাতে দিবে, মা শিশুকে খাইয়ে দিবে। আগামী রবিবার ১৮ জুন ২০২৩ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান। ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী রবিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে (১ম রাউন্ড) মাদারীপুর জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভায় ১৫০৪টি কেন্দ্রে ভিটামিন এ খাওয়ানো হবে। এতে ৩০৩২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিনিয়র মেডিকেল অফিসার ডা: এম এম খলিলুজ্জামানের স্লাইডের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এসময় উপস্থিত জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ পরিচালক ওয়ালিউর রহমান, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মাহবুবুর রহমান বাদল, গোলাম মাওলা আকন্দ, খালেদুর রহমান বেলাল খান, এস এম আরাফাত হাসান সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ