ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ৪:৪০

মাদারীপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) বেলা ১১ টায় সমন্বিত সরকারি অফিস ভবনে মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন দুদক কমিশনার ড. মো: মোজাম্মেল হক খান। এতে ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল পক্ষে চ্যাম্পিয়ান এবং বিপক্ষে রানার্স আপ হয়েছে মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয় দল।
জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান এর সভাপতিত্বে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন, পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, পুলিশ সুপার মো: মাসুদ আলম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: জামান মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাইনউদ্দিন, সরকারি কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মোস্তফা হাওলাদার, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ অনেকেই। জেলা দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ পরিচালক মো: আতিকুর রহমানের সঞ্চালনায় এসময়  দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়া ২৫০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৫টি বিদ্যালয়ের সততা স্টোর কে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষে সেরা বক্তা নির্বাচিত হয় মাদারীপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান। অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি বিরোধী জ্ঞানগর্ভ আলোচনা করেন।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ