ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আ.লীগ ক্ষমতায় না আসলে উন্নয়ন চোখে দেখবেন নাঃ এমপি মোরশেদ


মোরশেদ আলম, সোনাইমুড়ী photo মোরশেদ আলম, সোনাইমুড়ী
প্রকাশিত: ১৭-৬-২০২৩ বিকাল ৫:৩৫
 নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক)আসনের সংসদ সদস্য এসপি মোরশেদ আলম বলেছেন,আ.লীগ ক্ষমতায় না আসলে উন্নয়ন চোখে দেখবে না জনগণ। আ.লীগ দেশ স্বাধীন করেছে। আ.লীগ দেশ দিয়েছে,এদেশের জন্মদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ। আ.লীগ দেশের উন্নয়ন করেছে। কিন্তু এখন দেখি আ.লীগের কর্মীদের মধ্যে বিভক্তি বৈষম্য। সবাইকে এখনই এক হয়ে আগামীর সরকার গঠনে কাজ করতে ঐক্যবদ্ধ হতে হবে। 
 
শনিবার দুপুরে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর মোরশেদ আলম উচ্চ বিদ্যালয় মাঠে বারগাঁও,অম্বরনগর,নাটেশ্বর,বজরা  ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
এসময় তিনি আরো বলেন,আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকার চায় সুষ্ঠুভাবে নির্বাচন উপহার দিতে। সরকার এতো উন্নয়ন করেছে মানুষের জন্য এখন মানুষের ভোট কোন দিকে দেয় কাকে দেয় সেটা দেখার জন্য সরকার চায় সুষ্ঠ সুন্দর নির্বাচন করতে। সেনবাগে কিছু দুষ্ট লোক আছে যারা আমার উন্নয়ন সহ্য করতে পারে না। তাই তারা গরু জবাই করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর কথা বলে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে। আমি এতো বয়স্ক লোক আমি কখনো দুর্নীতি করতে পারি? আমি এতিমখানায়ও লক্ষ লক্ষ টাকা দান করি অথচ তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমি যদি মনোনয়ন পাই তাহলে এই চার ইউনিয়নের জনগণ আঞ্চলিকতার টানে হলেও আমার হয়ে কাজ করবেন এবং ৭০% ভোট নিয়ে আ.লীগকে জয়যুক্ত করবেন।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন,বেঙ্গল গ্রুপের পরিচালক বিলকিস নাহার,উপজেলা আ.লীগ সভাপতি মুমিনুল ইসলাম বাকের,সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু,জেলা পরিষদ মাহফুজুর রহমান ভিপি বাহার,ফারদিন গ্রুপ চেয়ারম্যান বাকের হোসেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন,যুবলীগ আহ্বায়ক খলিলুর রহমান, মির্জা জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়