ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন সময়ের অন্যতম সেরা ব্যাংকার রোকনুজ্জামান


আমিনুল ইসলাম photo আমিনুল ইসলাম
প্রকাশিত: ১৭-৬-২০২৩ রাত ৯:২৬
দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত বানিজ্যিক  ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক  হলেন রোকনুজ্জামান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতি প্রাপ্ত হয়ে রূপালী ব্যাংক লিমিটেডে পদায়ন হলে বরিশালের বিভাগীয় প্রধান হিসেবে তিনি যোগদান করেন।
 
রোকনুজ্জামান ২০০১ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে রূপালী ব্যাংক লিমিটেডে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। মহাব্যবস্থাপক  হিসেবে পদোন্নতি পাওয়ার পূর্বে তিনি রূপালী ব্যাংকের যশোর জোনাল অফিসের জোনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন এবং  নানাবিধ নতুন নতুন উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে যশোর জোনকে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ জোন হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।
অভিজ্ঞ এ ব্যাংকার এর আগে বিভিন্ন  শাখার শাখা প্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্যাংকিং কর্মকাণ্ডের পাশাপাশি তিনি নানাবিধ সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একজন দক্ষ ব্যাংকারের পাশাপাশি কবি এবং মানবিক মানুষ হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে।ছোট বেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে তিনি ট্যালেন্টপুলে বৃত্তি পান।
 
রোকনুজ্জামান  ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিভাগে স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ-এর একজন ডিপ্লোমেট এসোসিয়েট (ডিএআইবিবি)। পিতা-মাতার আট সন্তানের মধ্যে পঞ্চম সন্তান রোকনুজ্জামান৷  মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহন করেন। পিতা মরহুম আফজাল হোসেন এবং মাতা মরহমা মরিয়ম বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক। তার সহধর্মিণী রেশমা শারমিন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) যশোরের এসপি হিসাবে কর্মরত এবং তাঁর একমাত্র পুত্র সন্তান তাহমিদ জামান দীপ্রো যশোর ইংলিশ স্কুল এন্ড কলেজে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র।

শাফিন / শাফিন

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গাবতলীতে ৬ হাজার টন ধারণক্ষমতার সার গুদাম উদ্বোধন

ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রার ৭০ শিক্ষার্থীকে হাফেজে কুরআন পাগড়ি প্রদান

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হাফেজ নাজিরকে জামায়াত আমিরের সংবর্ধনা

মুগদা মেডিকেলে ড্যাবের মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে মুগদা মেডিকেলে ড্যাবের পরিচ্ছন্নতা অভিযান

নিয়োগের নামে প্রতারণার ফাঁদ! ভুয়া Google Form নিয়ে বিমানের সতর্কতা

মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি

বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা

মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর