ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু কাল


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ১৭-৬-২০২৩ রাত ৯:৪৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রবিবার (১৮জুন), চলবে বৃহস্পতিবার (২২জুন) পর্যন্ত। এ বছর মোট ১ হাজার ৮৮৪টি আসনের বিপরীতে লড়বে ২ লাখ ৪৯ হাজার ১০ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রার্থী রয়েছেন ১৩৬ জন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দিন রবিবার(১৮জুন) ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে মোট ৪৬৬টি আসনের বিপরীতে পরীক্ষা দেবেন ৫৩ হাজার ৪৩০ জন শিক্ষার্থী।

সোমবার (১৯জুন) অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা। এই ইউনিটের আসনসংখ্যা ৩৮৬। লড়বে ৪৮ হাজার ৩৪৮ জন।

মঙ্গলবার (২০জুন) ‘এ’ ইউনিটের আওতাধীন গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ আগস্ট সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের বাকি ভর্তিচ্ছুদের পরীক্ষা হবে। ‘এ’ ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে মোট ৭৬ হাজার ৩৭৯ জন শিক্ষার্থী অংশ নেবেন।

‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার (২১জুন)। পরদিন বৃহস্পতিবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিফটে এই ইউনিটের বাকি শিক্ষার্থীদের পরীক্ষা হবে। ‘ডি’ ইউনিটে ৩২০ আসনের বিপরীতে আবেদনকারী শিক্ষার্থী  ৮৭ হাজার ৭২৮ জন।

বৃহস্পতিবার(২২জুন) চতুর্থ দফা থেকে ‘ই’ ইউনিটের অধীন বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) পরীক্ষা হবে। এই ইউনিটে মোট আসন ২৫০টি। পরীক্ষা দেবেন ১৮ হাজার ৭২১ জন।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষার শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটির আহ্বায়ক এবং প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসে সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর। মাঝে মাঝে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। এবার তেমন ঘটনা যেন না ঘটে সেজন্য আমরা সর্বস্তর থেকে সহযোগিতা কামনা করছি।'

শাফিন / এমএসএম

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

‎জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত

রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ

শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাবিতে মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল উদ্ধার

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী

জাতীয় কৃষি উন্নয়নের নির্ভরতার নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

আজ শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

চবিতে ‘ক্যারিয়ার সামিট কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত, ক্যারিয়ার পরিকল্পনায় বাস্তবধর্মী দিকনির্দেশনা