ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ্বরদীর রুপপুরে পদ্মানদীর অবৈধভাবে বালু উত্তোলন ॥ প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগকর্মী নিহত


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১৮-৬-২০২৩ দুপুর ৩:৪৪

 ঈশ্বরদীতে প্রতিপক্ষের গুলিতে তাফসির আহম্মেদ মনা (২৩) নামের ছাত্রলীগের এক কর্মীর মর্মান্তিক  মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) রাত এগারোটায় ঈশ^রদীর লক্ষীকুন্ডা  এমপি মোড়ের পাবনা ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসে এই ঘটনা ঘটে। মনা ঈশ^রদী উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর পাকার মোড় এলাকার সৌদিপ্রবাসী তানজির রহমান তুহিনের ছেলে ও হাতকাটা টুনটুনির আপন ছোট ভাই। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মনা এমপি মোড়ের শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বসে ছিল। এ সময় মুখোশপড়া চার-পাঁচজনের অস্ত্রধারী সন্ত্রাসী দলের সদস্য কার্যালয়ে প্রবেশ করে। তারা মনাকে তাক করে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটার পরই স্থানীয় লোকজন ছুটে এসে গুলিবিদ্ধ মনাকে উদ্ধার করে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, মনা পাকশী ইউনিয়নের রূপপুর ফুটু মার্কেট সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে চলমান মাটি ও বালু কাটার সঙ্গে জড়িত ছিলেন। এই নিয়ে প্রতিপক্ষ যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সঙ্গে মনা পক্ষের লোকজনের বিরোধ সৃষ্টি হয়। কয়েক দিন আগে প্রতিপক্ষ ওই গোষ্ঠী মনা পক্ষের শাহিন নামের যুবলীগের এক কর্মীর মোটর সাইকেল পুড়িয়ে দেয়। এই ঘটনায় যুবলীগকর্মী মো. লিটন, লিখনসহ কয়েকজনের নামে থানায় মামলা করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার প্রকৃত প্রকৃত রহস্য উদঘাটন  এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের  গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের