ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৮-৬-২০২৩ রাত ৯:৩৬
গত এক মাসের ওভার টাইম (ওটি) এবং মারধরের ঘটনায় গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। রোববার (১৮ জুন) দুপুরে নগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকায়  ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন ফাইজা ইন্ডাস্ট্রি লিঃ নামে একটি পোশাক কারখানার এ ঘটনা ঘটে। শ্রমিকরা কাজে যোগদান না করে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছিল।
 
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, নগরীর বাইমাইল এলাকায় ফাইজা ইন্ডাস্ট্রি লিমিটেড নামে পোশাক কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করেন। গেল-এক মাসের ওভার টাইমের টাকা বকেয়া রয়েছে দেই-দিচ্ছি বলে মালিকপক্ষ থেকে শ্রমিকদের ঘুরাচ্ছেন। এ পর্যন্ত বেশ কয়েক বার মালিকপক্ষ থেকে শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করার আশ্বাস দিয়েও দেয়নি।
তাই তাঁরা কারখানার কাজে যোগদান না দিয়ে মালিকপক্ষের কাছে বকেয়া অতিরিক্ত কাজের টাকা দাবি করেন। 
 
এ সময় কারখানা প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান একজন শ্রমিককে থাপ্পড় মারলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানা থেকে বরে হয়ে কিছু সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। পরে গাজীপুর মেট্রোপলিটন  কোনাবাড়ী থানার অফিসার ইচার্জ (ওসি) কে এম আশরাফ উদ্দিন খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিবেশ শান্ত করার চেষ্টা করেন। শ্রমিকেরা বকেয়া ওভার টাইম না পাওয়া পর্যন্ত তাঁরা কারখানার ভেতরেই বিক্ষোভ করতে থাকেন।
 
কারখানার সুইং অপারেটর আনোয়ারা বেগম ও জাকিরোন নেছা বলেন, আমরা ওই কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করছি। গত মাসের বেতন দিলেও ওভার টাইমের  একজন শ্রমিকের সাত থেকে আট হাজার করে টাকা বকেয়া রয়েছে।
প্রশাসনিক কর্মকর্তা জানান, শ্রমিকদের সাথে খারাপ আচারণ করা হয়নি। তাঁরা ওভার টাইমের যে টাকা পাবে মালিক আগামিকাল সোমবার দেওয়ার আশ্বাস দিয়েছেন।
 
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, শ্রমিকদের বকেয়া ওভার টাইমের টাকা মালিক পক্ষ থেকে আজ সোমবার দেয়ার আশ্বাস দিয়েছেন। শ্রমিকদের বুঝিয়ে বলা হয়েছে এবং তাঁরা তা মেনে নিয়ে কাজে যোগ দিয়েছেন।

শাফিন / শাফিন

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস