ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে জেলার চ্যাম্পিয়ন মধুখালী আইনউদ্দিন কলেজ


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৯-৬-২০২৩ দুপুর ৪:৩১

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ২০২২ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে,টুর্নামেন্টে ১৯টি দল অংশগ্রহণ করেছে। গতকাল ১৮ই জুন রবিবার ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় চরভদ্রাসন সরকারি কলেজকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজ। টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছে সরকারি আইনউদ্দিন কলেজের খেলোয়াড় রমিম,সেরা গোলকিপার হয়েছে শ্রাবণ এবং ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছে মুন্না বিশ্বাস। 

এ বিজয়ে কলেজ ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। এ খুশিতে আজ সোমবার দুপুর ১২ঃ৩০ মিনিটে কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক স্যার সকল খেলোয়াড়, ম্যানেজার ও কোচ এবং সাংবাদিকদের নিজ হাতে মিষ্টি খাইয়ে দেন এছারাও ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মাঝে মিষ্টি বিতরণ করেন। সংক্ষিপ্ত এই আয়োজনটি উৎসবে পরিণত হয়। 

বিজয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক,চ্যাম্পিয়ন দলের ম্যানেজার-প্রভাষক ইমরান কবির, দলের কোচ- প্রভাষক জহুরুল ইসলাম ও দলের অধিনায়ক মুন্না বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক ইতি রানী বিশ্বাস। আগামী কয়েকদিনের মধ্যেই তারিখ নির্ধারিত হলে ফরিদপুর জেলার প্রতিনিধি হয়ে বিভাগীয় পর্যায়ে ঢাকাতে খেলতে যাবে চ্যাম্পিয়ন এই দলটি।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত