ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি'র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৬-২০২৩ বিকাল ৫:৫৭
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি'র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৯ জুন)  সকালে ব্যাটালিয়ন ৫৩ বিজিবি'র সদর দপ্তরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  করা হয়। ৫৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেনে উপস্থিত ছিলেন, রাজশাহী সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তরের কর্ণেল  ইমরান ইবনে এ রউফ। এছাড়া উপস্থিত ছিলেন অধিনায়ক, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), উপ-অধিনায়ক, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি), ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (অপারেশন), সেক্টর সদর দপ্তর, রাজশাহী, জেলার সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
 
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ হোসেন স্বাগত বক্তব্যে ব্যাটালিয়নের বিভিন্ন অপারেশনাল ও প্রশাসনিক কর্মকান্ডের সাফল্য তুলে ধরে বলেন, এ ব্যাটালিয়ন গত ১৯ জুন ২০১৩ তারিখে বান্দরবান জেলার রুমা উপজেলায় দূর্গম পার্বত্য এলাকায় প্রতিষ্ঠা লাভ করে। পার্বত্য চট্টগ্রামে সফলতার সাথে ০৫ বছর দায়িত্ব পালনের পর গত ৩০ জুন ২০১৮ তারিখ চাঁপাইনবাবগঞ্জ জেলায় আগমন করে। চাঁপাইনবাবগঞ্জের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারী ও নিরলস পরিশ্রমের মাধ্যমে সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ ব্যাটালিয়নের সদস্যরা চোরাচালান অভিযান পরিচালনা করে ৪১১ জন আসামীসহ চুরানব্বই কোটি সতের লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশত তেতাল্লিশ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছে বলে এসব কথা বলেন।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা