ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে জেলা করোনা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ১:৫৪

মানিকগঞ্জে কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সমন্বয়ক, পানিসম্পদ মন্ত্রনাণয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। প্রধান অতিথির বক্তব্যে কবির বিন আনোয়ার জেলার কোভিড ও বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় তিনি করোনা সংক্রমণ ও বন্যা পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে সভার সকলকে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ সিভিল সার্জন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, অতিরিক্ত জেলাপ্রশাসকসহ জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ