সাংবাদিক নাদিমের খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন
শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বেলা ১১ টায় প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম, সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, এম এ জাফর লিটন, ওমর ফারুক, ফারুক হাসান কাহার, রাসেল সরকার প্রমুখ।
উল্লেখ্য যে, পেশাগত দায়িত্ব পালনকালে ২০১৭ সালে শাহজাদপুরের সমকাল প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যা করা হয়। কিন্তু ৬ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শিমূল হত্যার বিচার শুরু হয়নি। মানববন্ধন থেকে বক্তরা অবিলম্বে সাংবাদিক নাদিম ও শিমুল সহ দূর্বৃত্তদের হাতে খুন হওয়া সাংবাদিক সাগর রুনি সহ সকল সাংবাদিকের খুনীদের সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানান।
শাহজাদপুরে কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, দূর্ণীতি ও নারী কেলেংকারী সংবাদ প্রকাশের জের ধরে গত ১৪ জুন রাতে বকসীগঞ্জ উপজেলার সাধুর পাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার দলবল সাংবাদিক নাদিমকে মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করে। পরদিন বিকেলে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাদিম মারা যান।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন