ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মশামুক্ত ক্যাম্পাস গড়তে ফগার মেশিন কিনলো কুবি


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ২০-৬-২০২৩ দুপুর ৪:৫৮

মশামুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে একটি ফগার মেশিন কিনেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর সংলগ্ন একটি ড্রেনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন স্প্রে করার মধ্য দিয়ে এ ফগার মেশিনটির উদ্বোধন করেন।


বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার সূত্র মতে,  ৫৯ হাজার ৫০০ টাকা খরচে এই ফগার মেশিন কিনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রয়োজন সাপেক্ষে আরো ফগার মেশিন কেনা হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'আমরা যাতে আমাদের ক্যাম্পাসটাকে মশামুক্ত রাখতে পারি এবং শিক্ষার্থীরা যাতে সু্স্থ ও সুন্দর মন নিয়ে পড়ালেখা করতে পারে সেজন্য আজকের এ ফগার মেশিনের ব্যবস্থা করা হয়েছে। এটা আমাদের নিজস্ব তহবিল থেকে কিনা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।'

তিনি আরো বলেন, 'আমাদের আগে সিটি কর্পোরেশনের উপর নির্ভর করতে হতো। এখন আর সিটি কর্পোরেশনের দরকার পড়বে না। আমরাই আমাদের সমস্যা সমাধান করতে পারবো।'

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান বলেন, 'আমাদের ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিভিন্ন পদক্ষেপের মধ্যে একটি হল মশামুক্ত রাখা। মশা মারাত্মক রোগ বহন করে। মশা বাহিত রোগ যেনো ক্যাম্পাসে ছড়িয়ে পড়তে  না পারে এবং আমরা যাতে আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি সেজন্য বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এ ফগার মেশিন কিনা হয়েছে।' 

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ জিল্লুর রহমান, রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা প্রধান মো. মিজানুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী