ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুই ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২০-৬-২০২৩ বিকাল ৫:১৬
গাজীপুরের কাশিমপুরে দুই ছেলের লাঠির আঘাতে ওসমান ব্যাপারী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) দুপুর সাড়ে ১২ টা সময় সারদাগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
 
অভিযুক্তরা হলো,কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ রাইচ মিল এলাকার ওসমান ব্যাপারীর ছেলে শরিফ (২৮) এবং মাহাবুব (৩৫)।  
 
উল্লেখ্য গত (১৭ জুন) শনিবার সন্ধ্যায় তাদের দুই ভাই এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘাতে জড়িয়ে পড়ে। পরে তাদের চিৎকার শুনে
বৃদ্ধ বাবা ওসমান ব্যাপারী এগিয়ে আসেন। এগিয়ে 
আসলে তাদের দুই ভাই এর লাঠির আঘাতে চোখ ও নাকে গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ভর্তি করা হয়। 
 
হাসপাতালে দুইদিন চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসলে মঙ্গলবার (২০ জুন) ভোররাতে মারা যান। এঘটনায় বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে কাশিমপুর থানায় দুই ভাইয়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এঘটনার পর থেকে এলাকায় এবং সোশাল মিডিয়া ফেসবুকে নিন্দার ঝড় বইছে। নিজের জন্মদাতা বাবাকে কিভাবে মারতে পারে। এলাকাবাসীর দাবী দুই কুলাঙ্গার সন্তানের যেন সর্বোচ্চ শাস্তি হয়। 
 
গাজীপুর মেট্রোপলিটন কাশিপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম জানান, পারিবারিক কলহের জেরে এঘটনা ঘটে। এ বিষয়ে কাশিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে মৃত ওসমান ব্যাপারীর বড় ছেলে শফিকুল ইসলাম । অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে  আদালতে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস