ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডাঃ গোলাম কবীরের মতবিনিময়


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২১-৬-২০২৩ দুপুর ২:২৬
ফরিদপুর-১ (মধুখালী,বোয়ালমারী,আলফাডাঙ্গা)আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাসি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ গোলাম কবীরের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১জুন বুধবার বেলা ১১টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক মতিয়ার রহমানের স ালনায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ গোলাম কবীর। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী,আলফাডাঙ্গা,মধুখালী)আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করে তিনি বলেন আমি বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পেয়েছি। তার দোয়া নিয়ে আমি ১৯৭৫ সালের ১২ই আগস্ট স্কলারশিপ নিয়ে রাশিয়ার মস্কোতে ডাক্তারি পড়তে যাই। বঙ্গবন্ধু আমার কাধে হাত রেখে বলেন লেখাপড়া শেষ করে দেশে এসে মানুষকে সেবা করবা। বঙ্গবন্ধুর সে কথাটি আমার হৃদয়ে গাথা রয়েছে। আমি আমার নির্বাচনী এলাকায় কাজ করে এলাকার মানুষের উন্নয়নে অংশীদার হতে চাই। জননেত্রী শেখ হাসিনার কাছে আমি এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করি। আমাকে দল থেকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে দলীয় নেতাকর্মিদের সাথে নিয়ে নির্বাচনে জয় লাভ করে জননেত্রী শেখ হাসিনার  হাতকে শক্তিশারী করবো। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এ্যাড.কোরবান আলী,সাংবাদিক শাহজাহান হেলাল,মেহেদী হাসান পলাশ,সালেহীন সোয়াদ সাম্মী, রমজান আলী বিশ্বাস,ইদ্রীস আলী,গৌতম কুমার বিশ্বাস,মানিক সিকদার,সুজল খান, পার্থ রায়সহ প্রমূখ।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত