লোহাগড়ায় যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মো, রবিউল মোল্লার ছেলে মো.জামিনুর মোল্লা (১৮) নামে একজন যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
আহত জামিনুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে মাথায় মারাত্মক জখম থাকায় কর্মরত চিকিৎসক তাকে নড়াইলে সদর হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই গ্রামের স্বপন মোল্লার ছেলে আলামিন ও নাঈম মোল্লা তাকে পার্শ্ববর্তী আরিফ শেখের মেহগনির বাগানে নিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। জামিনুরের ডাক্ চিৎকারে এলাকাবাসীর ছুটে আসলে তারা পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রোগীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied