দুবলিয়া ফজিলাতুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠন স্থগিত করেছে হাইকোট
পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোট। এ ছাড়া অনিয়মতান্ত্রিকভাবে গঠিত ম্যানেজিং কমিটি কেন বাতিল করা হবে না তার জবাব চেয়ে শিক্ষা সচিব, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক, পাবনার জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাবনা সদর উপজেলা শিক্ষা অফিসার ও স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শো-কজ ও রুলনিশি জারি করেছে।
পাবনা সদর উপজেলার টাটিপাড়া গ্রামের আব্দুস সাত্তার বিশ্বাসের এক রিট পিটিশনের (রিট নং ৬৫৭৮/২৩) পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী সম্বনয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার (১৯ জুন) এই আদেশ দেন।
বাদির আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন ভূঁইয়া জানান, চলতি বছরের ২৩ এপ্রিল অনিয়মত্রান্ত্রিকভাবে গঠিত সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানকে সভাপতি করে ফজিলাতুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১ সদস্য বিশিষ্ট একটি ম্যানেজিং কমিটি অনুমোদন করেন রাজশাহী শিক্ষা বোর্ড।
এই কমিটি গঠনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দাতা সদস্য আব্দুস সাত্তার বিশ্বাস। হাইকোর্টের বিচারকদ্বয় এই আবেদনের পরিপ্রেক্ষিতে পাবনা সদর উপজেলার দুবলিয়ার ফজিলাতুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠনকে অবৈধ উল্লেখ করে তার কার্যক্রমকে চার সপ্তাহের জন্য স্থগিত করে অনিয়মতান্ত্রিকভাবে গঠিত ম্যানেজিং কমিটি কেন বাতিল করা হবে না তার জবাব চেয়ে শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট ৮ জনের বিরুদ্ধে শো-কজ ও রুলনিশি জারি করেন।
ম্যানেজিং কমিটির সভাপতি মোহামামদ সিদ্দিকুর রহমান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো আমরা কোন আদেশ পাইনি। যদি এরকম আদেশ পাওয়া যায় তবে সেই আদেশের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপীল করবো।
রীট শুনানীতে বাদি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রুহুল আমিন ভূঁইয়া ও অ্যাডভোকেট উজ্জ্বল পাল। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শেখ শফিউজ্জামান, সহকার অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিসেস রেহানা সুলতানা, সহকার অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ সেলিম আজাদ ও সহকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিসেস জুলফিয়া আক্তার।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি