গোল্ড মেডেলের জন্য পাবিপ্রবি ভিসি ১০ লাখ টাকার চেক হস্তান্তর করলেন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন গোল্ড মেডেল চালু হতে যাচ্ছে। মঙ্গলবার (২০ জুন) এক অনুষ্ঠানে উপাচার্য গোল্ড মেডেল চালুর জন্য বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য ড. হাফিজা খাতুন বলেন, আমি শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য গোল্ড মেডেল চালু করলাম। এর মাধ্যমে কৃতি শিক্ষার্থীরা উৎসাহিত হবেন বলে আমি বিশ্বাস করি। ২০২৪ সালের সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে নির্বাচিত কৃতি শিক্ষার্থীকে গোল্ড মেডেল দেয়া হবে। এ সময় উপ উপাচর্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, ডিনদের মধ্যে ড. মোঃ খায়রুল আলম, দীলিপ কুমার সরকার, ড. মো: হাবিবুল্লাহ, ড. আমিরুল ইসলাম মিরু, ড. রাহিদুল ইসলাম রাহি, সিনিয়র শিক্ষকদের মধ্যে মীর খালেদ ইকবাল চৌধুরী, ড. আব্দুর রহিম, প্রক্টর ড. মোঃ কামাল হোসেন, কর্মকর্তাদের মধ্যে কামরুল হাসান, জিএম শামসাদ ফখরুল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত এই নিয়ে ড. হাফিজা খাতুন ১২টি ট্রাস্ট ফান্ড গঠন করলেন। এর আগে গবেষণা ও শিক্ষার জন্য বিভিন্ন গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানে ১১টি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করেছেন।
তার পিতামাতার নামে “ফয়জুন্নেসা কবিরুদ্দিন মেমোরিয়াল নামে চারটি ট্রাষ্ট ফান্ড গঠন করেন।যার মধ্যে একটি গবেষণা পরিচালনার জন্য এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, স্বর্ণপদকের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে একটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনটি “হাফিজা খাতুন গোল্ড মেডেল ট্রাস্ট ফান্ড” প্রতিষ্ঠা করেছেন। অনার্সে অসাধারণ ফলাফলের জন্য ভূগোল ও পরিবেশ বিভাগের সাথে একটি এবং খেলাধুলায় অসামান্য পারফরম্যান্সের জন্য দু’টি (একজন পুরুষ এবং একজন মহিলা)। গাজীপুরের বড় কয়েড় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে দু’টি ট্রাষ্ট ফান্ড রয়েছে।
গাজীপুরের কাপাসিয়ার চারটি বিদ্যালয়ে “হাফিজা খাতুন ও হযরত আলী ট্রাস্ট ফান্ড রয়েছে। এর বাইরে উপাচার্য মুক্তিযুদ্ধ যাদুঘরে অনুদান প্রদান করেছেন। তিনি কানাডার মাঠ পর্যায় থেকে ডাইনোসরের ফসিল সংগ্রহ করে তা বাংলাদেশের জাতীয় যাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে প্রদান করেছেন । আঞ্জুমান মফিদুল ইসলামের সদস্য হিসেবে গত ৩০বছর ধরে আর্তমানবতার সেবার করে যাচ্ছেন।
দুর্নীতি বিরোধী র্যালি: একইদিন বিশ্বাবিদ্যালয়ের আইকিউএসি’র উদ্যেগে দুর্নীতির বিরুদ্ধে সচেতনামূলক র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, দুর্নীতি দেশ ও জাতির ক্ষতি করে। বিভিন ভাবে মানুষ দুর্নীতি করে। সকল রকমের দুর্নীতি বন্ধ করা উচিত। আমরা দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়তে চাই।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি