জাবিতে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অফিসার ক্লাব সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (২১শে জুন) দুপুর তিনটায় এ দূর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপ—প্রধান মেডিকেল অফিসার ডা. রিজওয়ানুর রহমান।
ডা. রিজওয়ান বলেন, বাচ্চা দুটিকে স্পট ডেড হিসেবে মেডিকেলে আনা হয়েছিল। তারপরও আমরা তাদেরকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে রেফার করি। কিন্তু তারা সেখানে না নিয়ে বাসায় নিয়ে গেছে।
মৃত দুই শিশুর মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ অফিসের কর্মচারী জাকির হোসেনের ছেলে মো. রায়হান (১০)। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আরেক শিশু ইসলামনগর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (৮)। সে ইসলামনগর মডেল একাডেমীর প্রথম শ্রেণির ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, শিশু দুইটি পুকুরে ডুবে গেলে কেউ একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। পরে ফায়ার সার্ভিস এসে লাশ দুটি উদ্ধার করে। সেখানে অনেকেই উপস্থিত ছিল, কিন্তু কেউই উদ্ধার কাজে এগিয়ে আসে নাই।
তিনি আরও বলেন, আমরা বরাবার পুকুর থেকে শিশুদের সরিয়ে দিয়েছি। কিন্তু তারপরও তারা আমাদের চোখ ফাঁকি দিয়ে পুকুরে নেমে গেছে। ভর্তি পরীক্ষার ঝামেলার কারণে সবসময় পুকুরে নজর রাখা সম্ভব হয় না।
শাফিন / শাফিন
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
Link Copied