জুলাইয়ের শেষ সপ্তাহে এসএসসির ফল
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী মাসের (জুলাই) শেষ সপ্তাহে প্রকাশিত হবে। এ লক্ষ্য সামনে রেখে পুরোদমে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন রেজাল্ট তৈরির অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে জুলাইয়ের শেষ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করা হবে।
২০২৩ সালের এসএসসি পরীক্ষা শুরু হয় গত ৩০ এপ্রিল। শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এ বছর এই পরীক্ষায় ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
আন্তশিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান রয়েছে। সে অনুযায়ী জুলাই মাসের ৩০ তারিখ সেই ৬০ দিন পূর্ণ হবে। যেহেতু ২৮ জুলাই শুক্রবার, তাই ২৯ বা ৩০ জুলাই ফল প্রকাশের জন্য সরকারের অনুমতি চাওয়া হবে।
রীতি অনুযায়ী, ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এ জন্য প্রধানমন্ত্রীর সময় অনুমতি চাওয়া হয়। তাই প্রধানমন্ত্রী সময় দেওয়ার ওপর নির্ভর করছে কোনদিন ফল প্রকাশ হবে।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত