পাবনার চাটমোহরে হলুদ ও মরিচের গুঁড়ায় চক পাউডার কাঠের গুঁড়া মেশানোর দায়ে জরিমানা
পাবনার চাটমোহর পৌর সদরের খেয়াঘাট এলাকায় অয়েল মিলে হলুদ ও মরিচের গুঁড়ায় চক পাউডার ও কাঠের গুঁড়া মেশানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালতে। বৃহস্পতিবার (২২ জুলাই) রিপা অয়েল মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মোছা: তানজিনা খাতুন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দুপুরে পৌর সদরের খেয়াঘাট এলাকায় রিপা অয়েল মিলে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া তৈরি করতে চক পাউডার ও কাঠের গুঁড়া ব্যবহার করে করা হচ্ছিল। খবর পেয়ে এসিল্যান্ড অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান। এসময় মিল মালিক সাবেক পৌর কাউন্সিলর আকতার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে ওই ভেজাল মরিচ ও হলুদের গুঁড়া জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।
সহকারি কমিশনার (ভূমি) মোছা: তানজিনা খাতুন জানান, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া তৈরি করতে চক পাউডার ও কাঠের গুড়া ব্যবহার করায় জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে।
শাফিন / শাফিন
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি