খানসামায় জমে উঠেছে কোরবানির পশুর হাট
কয়েকদিন পরই দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। তাই সবাই নিজ সামর্থ্যের মধ্যে পছন্দের কোরবানির পশু কিনতে ছুটছেন হাট থেকে হাটে। এখন পছন্দের পশু কেনাই যেন সবার কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে।আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে দিনাজপুরের খানসামায় জমে উঠেছে গরুর হাঁট।
সরেজমিনে ২৪ জুন (শনিবার) সাপ্তাহিক হাঁটবারে উপজেলার গ্রামীণ শহর পাকের হাট এর পশুরহাট ঘুরে দেখা যায়, স্থানীয় ও দূর দূরান্ত থেকে খামারি ও ব্যবসায়ীরা গরু, খাসি, ছাগল ও ভেড়া নিয়ে হাটে এসেছেন। ক্রেতারা চাহিদা ও পছন্দ অনুযায়ী পশুর দরদাম করছেন। ক্রেতা-বিক্রেতার মিলনমেলায় জমে উঠেছে গরুর হাঁট। হাটের চারিদিকে দাঁড়িয়ে উপভোগ করছে উপচেপড়া দর্শণার্থী। লাল-কালো-সাদা রংঙের বাহারি গরু দেখতে ক্রেতাদের দেখা যায় ঘুরতে হাঁটের এদিক-ওদিক।
হাটে প্রচুর পরিমাণে গরু আমদানি হচ্ছে। বিক্রিও বেশ জমে উঠেছে। তবে এখন পর্যন্ত ভারতীয় গরু দেখা না গেলেও বিক্রেতা ও ক্রেতা উভয়েই গরু কেনাবেচায় খুশি নন। ক্রেতাদের অভিযোগ- দাম বেশি আর বিক্রেতাদের অভিযোগ তেমন দাম মিলছে না। আশানুরুপ দাম না পেয়ে নাখোশ বড় আকারের গরুর মালিকরা। তবে বিক্রেতাদের অভিযোগ খড়, ভুষিসহ বিভিন্ন গো-খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে। সারা বছর একটি গরু পালন করতে যে ব্যয় হয় সে তুলনায় গরুর দাম পাওয়া যাচ্ছে না বলে জানান বিক্রেতা বা খামারীরা।
উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ান গড় গ্রামে থেকে ছাগল কিনতে আসা মোরসালিন সকালের সময়কে বলেন, ‘কোরবানি পশু হিসেবে এবার ছাগল বেছে নিয়েছি। কিন্তু অন্য বছরের চাইতে দাম বেশি মনে হচ্ছে। সাধ্যের মধ্যে পেলে একটা ছাগল কিনে বাড়ি ফিরব।’
নুর জামাল নামের অপর এক যুবক বলেন, ‘ভাগে ৮০-৯০ হাজার টাকার মধ্যে একটি গরু কোরবানি দিবো। তবে, দাম বেশি চাওয়ায় চিন্তায় পড়েছি। বাজার তো মাত্র শুরু, মিল মতো পেলে কিনে ফেলব।’ যে দামেই গরু কেনা হোক না কেনো ঈদের দিনে পশু কোরবানির মধ্য সবার মনের পশুত্ব দূর হবে এই আশা সকলের।
এদিকে দুর্বৃত্তরা জাল টাকা ছড়িয়ে দিয়ে যেন সাধারণ মানুষের সাথে প্রতারণা করতে না পারে সে জন্য পশুর হাটে ইজারাদার ও পুলিশ প্রশাসন নিরাপত্তায় কাজ করছে।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied