সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড পিএইচপি গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মান্নান (৫৫) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সোমবার (২ আগস্ট) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় এ ঘটনা ঘঠে। নিহত আব্দুল মান্নান সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের নড়ালিয়া গ্রামের মিঞাজী বাড়ির মৃত নূর আহম্মদের ছেলে। আব্দুল মান্নান স্থানীয় কেএসআরএম নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, বাড়বকুণ্ড কেএসআরএম ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ডের কাজ শেষ করে ভোরে বাইসাইকেলযোগে বাসায় ফেরার পথে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সকালে পিএইচপি গেট এলাকায় মাইক্রোবাস এক বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাসটিকে (চট্ট মেট্রো-চ ১১-৭৮৮২) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied