ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে আ'লীগের শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি বাহাউদ্দীন নাসিম


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ১১:১৮
যেকোনো মূল্যে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সকল রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
 
এ সময় তিনি আরো বলেন, আগামী নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন আর রাষ্ট্র পরিচালনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্য কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে। এ দেশকে তিনি বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 
 
এসময় বাহাউদ্দীন নাছিম শেখ হাসিনার আগামী নেতৃত্ব নিয়ে বলেন, বিশ্বের শতাধিক মিডিয়া শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ করেছেন। যেখানে উল্লেখ করা হয়েছে টানা চতুর্থবার ও পঞ্চমবারের মতো রাষ্ট্র পরিচালনা করবেন শেখ হাসিনা। জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে'র সঞ্চালনায় এ সময় উপস্থিত জেলা আওয়ামী সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির,যুগ্ম সাধারণ সম্পাদক ও  পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন খান নাঈম, দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ,সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদ, সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আবির মাহমুদ এমরান, জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাহার সরদার, সেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজ খান, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক, সাধারণ সম্পাদক বায়োজিদ হাওলাদার ও অন্যান্যরা।
এর আগে মাদারীপুর বিশাল আনন্দ মিছিল করে জেলা আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠন। জনসভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ