ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় হামলা, ভাংচুর ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ১:৪৪

নড়াইলের লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের জমি জোর পৃর্বক দখলের পায়তারা, হামলা, ঘরবাড়ি ভাংচুর ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।

রোববার সকাল ১১ টায় লোহাগড়া পৌরসভাধীন লক্ষীপাশা আদর্শপাড়া নিজ দখলীয় জমিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্যার মেয়ে নাজনীন জাহান। নাজনীন জাহান লিখিত বক্তব্যে বলেন, ১৯ বছর পূর্বে ক্রয়কৃত নিজেদের দখলীয় জমিতে ২৫ এপ্রিল-২০২৩ ইং তারিখে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে আমার পূর্ব পার্শ্বের জমির মালিক শেখ সিরাজ নুর ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী নিয়ে আমার কাজে বাঁধা দেয়।

এ ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৯ জুন-২০২৩ ইং তারিখে বিজ্ঞ আদালত ১৪৪ ধারা জারি করেন। এতে শেখ সিরাজ নুর ক্ষিপ্ত হয়ে আমার টিনের ঘর ও বাউন্ডারির ওয়াল ভাংচুর, ভিম ও লিন্টন রড কেটে ফেলে এবং আমার ঘরে থাকা নির্মাণ কাজের সকল প্রকার সাম্রগী লুটপাট করে।তিনি আরো বলেন, আমার পার্শ্ববর্তী জমির মালিক শেখ সিরাজ নুর ২০০৫ সালে ০৯.০০ শতক জমি ক্রয় করে। বর্তমান তিনি ০৯.২৫ শতক জমিতে বাউন্ডারী নির্মাণ পূর্বক ভোগ দখলে আছেন।

এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী পরিবার। এসময় উপস্থিত ছিলেন ইয়াসমিন জাহান, তারিকুল হাসান, রাশিদুল হাসান, মো. আলী কাউছার সুমনসহ পরিবারের অন্য সদস্যরা। এ বিষয়ে কথা হয় শেখ সিরাজ নুরের সাথে। তিনি বলেন, আমরা একই মালিকের কাছ থেকে জমি ক্রয় করেছি। আমার দলিলে উল্লেখ আছে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা সমঝোতার ভিত্তিতে করা হবে।কিন্তু হঠাৎ করে গত ১ মে নাজনীন জাহান ও তার স্বামী মো. আলী কাউছার সুমন ক্ষমতার প্রভাব খাটিয়ে পৌরসভা কর্তৃক নির্মিত সড়কের ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ করে। ফলে আমাদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা বন্ধ হওয়ায় স্ত্রী, সন্তান ও পরিবারের স্বজনদের নিয়ে অবরুদ্ধ আছি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ