ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালায় পৃথক সড়ক দূর্ঘটনায় সংগীতশিল্পী সহ আহত-৩


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ২:৩৭

সাতক্ষীরা খুলনা মহাসড়কে পাটকেলঘাটায় মাত্র দেড় ঘন্টার ব্যাবধানে পৃথক পৃথক দূর্ঘটনায় ৩জন আহত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় ও ১টার দিকে কুমিরা বাসস্ট্যান্ড ও কদমতলায় দুর্ঘটনাগুলো ঘটে। আহতরা হলেন, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সংগীত পরিচালক রোজ বাবু ও প্রাইভেট কার চালক মোহাজ্জেম হোসেন । তবে অপর আহত ব্যক্তির  নাম পরিচয় জানা  যায়নি।এদিকে খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। আহতরা সকলে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রাইভেট কার যোগে সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন রোজ বাবু।পথিমথ্যে কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় পৌছুলে খুলনা থেকে সাতক্ষীরা গামী একটি ট্রাকের সাথে মুখেমুখি সংঘর্ষ হয় এতে রোজবাবু ও চালক আহত হয়। এদিকে বেলা ১টার দিকে মহাসড়কের কদমতলায় খুলনাগামী একটি প্রাইভেট কারের সাথে ঢাকা থেকে সাতক্ষীরা গামী ইমাদ পরিবহনের সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের ভিতরে থাকা এক যাত্রী গুরত্বর আহত হয়।পরে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়। চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)শওকাত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।দূর্ঘটনাট কবলিত যানবাহন গুলো পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে।এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার