সন্দ্বীপ পৌরসভাকে UGIIP প্রকল্পে অন্তর্ভুক্তি করে একনেকে অনুমোদনঃ প্রেস ব্রিফিং-এ মেয়র সেলিম
সন্দ্বীপ পৌরসভাকে UGIIP-3 প্রকল্পে অন্তর্ভুক্তি করে প্রকল্পটি একনেকে চুড়ান্ত অনুমোাদন হয়েছে।এলজিইডি কর্তৃক Asian Development Bank (ADB) এর সহায়তায় তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর UGIIP-3 এর follow -Up প্রকল্প হিসেবে "Urban Governance And Infrastructure Improvement Program শীর্ষক প্রকল্পের এই চুড়ান্ত অনুমোদনে আনন্দিত ও কৃতজ্ঞ পৌরবাসী।তাই উক্ত প্রকল্পে সন্দ্বীপ পৌরসভাকে অন্তর্ভুক্তি করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,মন্ত্রী তাজুল ইসলাম এমপি,স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন ও প্রকল্প পরিচালক এ.কে.এম রেজাউল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রেস ব্রিফিং করেছে পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম।
সন্দ্বীপ পৌর পরিষদ ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং মেয়র মোক্তাদের মাওলা সেলিম এর পক্ষ হতে মুজীবিও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয় উক্ত সংবাদ ব্রিফিং-এ। ২৫ জুন সকাল ১০ টায় পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সংবাদ সন্মেলনে মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন বাংলাদেশের ৩২৯টি পৌরসভার মধ্যে ৬০টি পৌরসভায় এই প্রকল্পের কাজ হবে।তার মধ্যে আমাদের সন্দ্বীপ অন্তর্ভুক্তি আমাদের জন্য বিশাল পাওয়া। ৬০ টি পৌরসভায় সর্বমোট বাজেট
৬ হাজার কোটি টাকা।সন্দ্বীপে পর্যায়ক্রমে এই প্রকল্প থেকে ৫ বছরে প্রায় ৩শ কোটি টাকা বরাদ্ধ পাবে। শুরুতে আনুমানিক বরাদ্ধ পাবে ৪০ কোটি টাকা ।প্রকল্পের বরাদ্ধে পৌর পার্ক, স্টেডিয়াম,কিচেন মার্কেট, বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করন,পয়োঃনিস্কাশন, পানীয় জলের ব্যবস্থা সহ অনেক কাজ রয়েছে যা দিয়ে সন্দ্বীপ পৌরসভা পাল্টে গিয়ে একটি আধুনিক পৌরসভায় রুপ নেবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied