চট্টগ্রামে বিশিষ্ট সংগঠক বিপুল বড়ুয়ার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি এলাকাবাসীর
চট্টগ্রাম নগরের বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব , খাজা এক্সেসরিজ লিমিটেড এবং খাজা ইলাস্টিক এন্ড লেভেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী বিপুল কুমার বড়ুয়ার উপর অজ্ঞাতনামা কিছু দুর্বৃত্তের হামলার নিন্দা জানিয়ে একটা প্রতিবাদ সমাবেশ করেছে পটিয়া থানার অন্তর্গত নাইখাইন গ্রামের "নাইখাইন সুহৃদ সমিতি"
সংগঠনের সভাপতি পিযুষ বডুযার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাধারণ সম্পাদক কুলদীপ বড়ুয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা প্রদান করেন। বক্তারা বলেন, বিপুল কুমার বড়ুয়া অত্যন্ত সহজ-সরল এবং ভদ্র স্বভাবের বিশিষ্ট সাংগঠনিক , দানশীল ব্যক্তিত্ব। তিনি অত্যন্ত সততার সাথে ব্যবসা পরিচালনার পাশাপাশি সমাজের বিভিন্ন মানবিক কর্মকান্ডে সবসময় অংশগ্রহণ করে থাকেন। তার উপর অজ্ঞতা নামা ব্যক্তিদের এই হামলা অত্যন্ত দুঃখজনক। হামলায় জড়িত দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করে সংগঠনের নেতৃবৃন্দ আরো বলেন, বিপুল কুমার বড়ুয়ার উপর হামলা মানে একজন মানবিক, সমাজ সচেতন সর্বোপরি সমাজসেবক এর উপর হামলা। এর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এই ধরনের কোন চক্র হামলা কিংবা হুমকি- ধমকি প্রদান করলে সংগঠনের পক্ষ থেকে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আরো জোরালো প্রতিবাদ সমাবেশ ডাকা হবে। এ সময়ে নাইখাইন সুহৃদ সমিতি" এর সদস্যবৃন্দসহ অত্র অঞ্চলের আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এ হামলার পরপর ভুক্তভোগী বিপুল কুমার বড়ুয়া পটিয়া থানায় ১৯ জুন তারিখে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরি করেন, সেখানে উল্লেখ করেন তার নিজ গ্রাম নাইখাইন এ পুকুর পাড়স্থ পারিবারিক শ্মশানে শ্রদ্ধা নিবেদনের সময় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি পিছন থেকে হামলা করে পালিয়ে যান। এই সময় তিনি মাটিতে পড়েন। পরবর্তীতে পটিয়া সেন্ট্রাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied