লোহাগড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকার রামপুর গ্রামের গোপাল প্রামাণিকের ছেলে মিঠুন প্রামাণিকের স্ত্রী নন্দিতাকে (১৮) হত্যা করে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নন্দিতা ও তার স্বামীর মিঠুনের মাঝে কথা কাটাকাটির মধ্যে একপর্যায়ে ঝগড়ার সৃষ্টি হয়। কিছুক্ষণ পর নন্দিতার ভাশুরের স্ত্রী রত্না ও পাশের বাড়ির এক মুসলিম নারী মর্জিনা বেগম নন্দিতাদের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দিকে যান। এ সময় ঘরের দরজা বন্ধ দেখে ভেঙে ভেতরে গিয়ে তারা দেখেন নন্দিতা ডাসার সাথে শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। এ সময় ওই দুই মহিলা নন্দিতার গলার শাড়ির প্যাঁচ খুলে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নন্দিতা মারা গেছে বলে জানান।
এদিকে নিহত নন্দিতার বড় বোন রুপালী সরকার, মা কবিতা সরকার ও বাবা নিতাই সরকার সাংবাদিকদের জানান, মিঠুন প্রামাণিকের সাথে ১১ মাস আগে নন্দিতার বিয়ে হয়। বিয়ের পর থেকে মিঠুন ও নন্দিতার মধ্যে আগেও কয়েকবার ঝামেলা হয়েছে। সেটা স্থানীয় কায়দায় পারিবারিকভাবে মীমাংসা হয়েছে। কিন্তু রোববারের যে ঘটনা সেটা মিঠুন তার নিজের মধ্যে রেখে আমাদের মেয়ে নন্দিতাকে মেয়ে ঝুলিয়ে রেখেছে। এমনকি আমাদের কোনো খবর দেয়নি। নন্দিতার মৃত্যুর একদিন পার হয়ে গেলে আমরা তার মরা খবর পেয়েছি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদরে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। নন্দিতার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আত্মহত্যা না অন্যকিছু সেটা জানা যাবে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied