ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান সম্পাদক জমশেদ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-৭-২০২৩ বিকাল ৬:১৫
"আমরা সত্যের সন্ধানে, স্বাধীনতার পক্ষে" এ স্লোগান'কে সামনে রেখে "চাঁপাই প্রেস ক্লাব" শুভ উদ্বোধন। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড় শাহনেয়ামতুল্লাহ কলেজের পশ্চিমে একটি অস্থায়ী কার্যালয়ে দোয়া এ মিলাদ এর মাধ্যমে  চাঁপাই প্রেসক্লাবের উদ্বোধন করা হয়েছে।আনুষ্ঠানিকভাবে অতিথিদের উপস্থিতিতে "চাঁপাই প্রেসক্লাবের কমিটি ঘোষণা করে সভাপতি দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি জমশেদ আলী সহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।চাঁপাই প্রেসক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুন্ড। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী (নয়ন), চাঁপাই নবাবগঞ্জ টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  ও জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদ্য চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জমশেদ আলী। 
অনুষ্ঠানের কার্যক্রম শুরু পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন নাসিরুল ইসলাম। এরপর শাহনেয়ামতুল্লাহ কলেজ জামে মসজিদের ইমাম আনোয়ারুল ইসলাম দেশ বাসি ও চাঁপাই প্রেসক্লাবের উদেশ্যে বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে মঙ্গল কামনায় উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করেন। এরপর দুপুরে মধ্যাহ্নভোজের বিরতি দেয়া হয়। এবং বিকেলে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে "চাঁপাই প্রেসক্লাব কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
 
উদ্বোধনী অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত ও সদ্য চাঁপাই প্রেসক্লাব এর সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা