ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামা উপজেলা ইউএনও রাশিদা আক্তারসহ ৩ কর্মকর্তার বিদায় সংবর্ধনা


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৬-৭-২০২৩ দুপুর ৪:৫২
দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার সহ তিন কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ এর আয়োজনে অফিসার্স ক্লাবের সহযোগিতায় এই চার কর্মকর্তা কে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
 
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ূন কবিরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন,সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান,খানসামা থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, নবাগত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
 
যাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয় তারা হলেন, খানসামা উপজেলার একমাত্র প্রথম নারী ইউএনও রাশিদা আক্তার,খানসামা থানার ইন্সপেক্টর (তদন্ত) তাওহীদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, সহকারী শিক্ষা অফিসার এস এম এ মান্নান।
এ সময় বিদায়ী কর্মকর্তারা তাদের বর্ণিল কর্মময় জীবনের স্মৃতি রোমন্থন করেন এবং সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এক পর্যায়ে তারা সকলেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
 
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিগন বিদায়ী কর্মকর্তাদের সামনের অনাগত দিনগুলোর জন্য এবং তাদের পরিবার ও পরবর্তী কর্মস্থলের জন্য শুভকামনা জানান।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা