সোনাইমুড়ীতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
নোয়াখালী সোনাইমুড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন পেশাদার ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে সোনাইমুড়ী উপজেলার বগাদিয়া নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বগাদিয়া আমির উদ্দিন হাজী বাড়ির সামনে খড়ের স্তুপের ভিতর থেকে ১টি পাইপগান,২টি বার বোর কার্তুজ,ধারালো ছুরি,বাটালিসহ টিন ও তালা কাটার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, পাশ্ববর্তী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার জালিয়াকান্দি গোলন্দাজ বাড়ীর বেলাল হোসেন (৩৭),মনির হোসেন (৩০),অপরজন নোয়াখালীর বেগমগঞ্জের কোয়ারিয়া গ্রামের মোঃ জাকির হোসেন (৩৬)।
সোনাইমুড়ী থানার ওসি মো. জিয়াউল হক জানান,গ্রেফতারকতৃ তিন ডাকাতের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আসামীদের বিরুদ্ধে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied