ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে' চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৭-৭-২০২৩ দুপুর ৩:২৬

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি বলেন,'প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আছে বলেই দেশে উন্নয়ন কাজ সম্পাদন হচ্ছে।' শুক্রবার(৭ জুলাই) সকালে শিবচর উপজেলার হাজীপুর-বাঁচামারা নদীর উপর নির্মিত 'দাদা ভাই' সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এসময় নূর-ই-আলম চৌধুরী এমপি বলেন,'তারা (বিরোধী দল) শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে। ষড়যন্ত্র করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, সেই চেষ্টা করে। আওয়ামীলীগ কিন্তু ষড়যন্ত্রের রাজনীতি করে না। এ কারণেই বন্যা, করোনাসহ সকল দূর্যোগে আওয়ামীলীগ আপনাদের পাশে ছিল। অন্য কোন দল মহামারী করোনাসহ দূর্যোগে আপনাদের পাশে আসেনি!'

চিফ হুইপ বলেন,'শীঘ্রই রেল চালু হচ্ছে। শিবচর থেকে স্বল্প সময়ে এবং স্বল্প খরচে ঢাকা যাওয়া-আসা করা যাবে। শিবচরে থেকেই ঢাকায় গিয়ে অফিস করতে পারবে এ এলাকার মানুষ। আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে ঢাকায় গিয়ে ক্লাশ করে আবার বাড়ি ফিরতে পারবে।'

তিনি আরও বলেন,'এই রেল সংযোগ পায়রা বন্দর, মংলা বন্দর এবং এক সময় ভারতের সাথেও যুক্ত হবে। এর ফলে এখান থেকেই আপনারা ভারতসহ বিভিন্ন স্থানে যেতে পারবেন। চিকিৎসার জন্য, শিক্ষার জন্য যেতে পারবেন। একারণে প্রধানমন্ত্রী শেষ হাসিনা ব্যপক উন্নয়ন করছেন।'

চিফ হুইপ বলেন,' প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আছে বলেই দেশে উন্নয়ন কাজ সম্পাদন হচ্ছে।  আগামীতে আমাদের আওয়ামী লীগ সরকার গঠন করে দেশের উন্নয়নের কাজ চলমান রাখতে পারবো। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো দেশের জনগণ আগামীতে  নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সরকার সক্ষম হবে।'

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, বাহাদুপুরের পীর আলহাজ্ব আব্দুলাহ মোহাম্মদ হাসান, মাদারীপুর এলজিআরডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফ আলী,  মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্র, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খানসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, উপজেলার বাহাদুরপুর এলাকায় শিবচর পৌরসভা হতে শিবচর রেলস্টেশন সড়কে ২ হাজার ৫শত মিটার চেইনেজে ২শত ৪৫মিটার দৈর্ঘ্য এবং ৭ দশমিক ৩ মিটার প্রস্থে প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে নির্মান করা হয়েছে হাতিরঝিলের সেতুর আদলে একটি সেতু। যার নামকরণ করা হয় 'দাদা ভাই' সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সেতুটির নির্মান কাজ করে
মেসার্স হামিম ইন্টারন্যাশনাল এন্ড হাবিবা কনষ্ট্রাকশন। সেতুটির ফলে পৌর এলাকা থেকে সহজেই রেল স্টেশন এবং এক্সপ্রেসওয়ের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে সাধারণ মানুষ।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত