ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে ইয়াবাসহ তিন যুবক আটক


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৭-৭-২০২৩ দুপুর ৩:২৯
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে ইয়াবা সহ তিন যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) রাত পৌনে দশটায় তাদেরকে কোনাবাড়ী থানাধীন জরুন এলাকা থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 
 
আটকৃতরা হলেন, রাজশাহী জেলার পবা থানার পারিলা গ্রামের মৃত মোজাহার সরকারের ছেলে সাইদুল সরকার (৫০),গাজীপুরের বাসান থানার কালাকৈর গ্রামের আসানন্দ মন্ডল এর ছেলে উজ্জ্বল মন্ডল ওরফে কার্তিক (৩৩) এবং একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে রুবেল সরকার (২৫)। 
 
শুক্রবার (৭ জুলাই) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে থানার এস আই আবু সাইদ সঙ্গীয় ফোর্স নিয়ে কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ইসমাইল পাঠান স্কুল এন্ড কলেজের পিছনে অভিযান চালিয়ে একশত ১৫ পিচ ইয়াবাসহ তিনজনকে আটক করে। তিনি  আরো জানান,দীর্ঘদিন ধরে তারা কোনাবাড়ী থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদক ক্রয়বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস