ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৮-৭-২০২৩ দুপুর ২:২৬
মাদারীপুরে এক কিশোরীকে (১৪) জোর করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাকে উদ্ধারের পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার (৭ জুলাই) রাতে ওই কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ করেন।
 
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই কিশোরীর মা বেঁচে নেই। কিশোরী মেয়েটি বাবা ও দাদীর সাথে আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে বসবাস করে আসছিলেন। গত শুক্রবার দুপুরে প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে ছিলারচর ইউনিয়নের লক্ষীপুর এলাকার শওকত তস্তার (৩০) মেয়েটির মুখ চেপে পাশের একটি পুকুর পাড়ের ঝোপের ভেতর তুলে নিয়ে যায়। পরে ওই কিশোরীকে ২ ঘন্টা আটকে রেখে জোড়পূর্বক ধর্ষণ করে ওই যুবক। এসময় এক প্রতিবেশী ওই পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় দেখতে পেয়ে স্থানীয়দের ডাক দিলে ওই যুবক পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।কিশোরীর বাবা সকালের সময়কে বলেন আমার মেয়েটি খুবই সহজ সরল। আমি সারাদিন ভ্যান চালাই আর মেয়েটি আমার ফুফুর সাথে বাড়িতে থাকে। শওকত আমার মেয়েটির সর্বনাশ করেছে, আমি ওর কঠিন বিচার চাই।
 
কিশোরীর দাদী বলেন, ওর মা মারা যাওয়ার পর থেকেই আমার হাতেই মানুষ হইছে। আমরা গরীব মানুষ তাই ওর পড়ালেখাটাও করাইতে পারি নাই। আমার নাতনিকে জোর কইরা শওকত এই কাজটা করছে। লোকজন দেখতে পাইলে আমার নাতনিডারে ওই জানোয়ার মাইরা ফালাইতো। ওর কঠিন বিচার চাই।মাদারীপুর জেলা সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান বলেন, ওই মেয়েটিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে। কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয়েছে, ফলাফলের আসলে বাকিটা বলা যাবে।
 
এ বিষয়ে মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ