ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

চরফ্যাসনের আহাম্মদপুরে অসহায় নারীকে মারধর ও বসত ঘর ভাঙচুর করার অভিযোগ


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ৮-৭-২০২৩ বিকাল ৫:২৪
ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানাধীন আহাম্মদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাবিয়া বেগম নামের এক অসহায় নারী ও ছেলে পারভেজকে মারধর এবং দেশীয় অস্ত্র দিয়ে বসত ঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে জসিম, বেলাল, কাশেম ও ইয়ামিনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে মা ও ছেলেকে মারধর করে এক রাত ঘরে তালাবদ্ধ করে রেখেছে। এঘটনায় রাবিয়ার স্বামী বাদী হয়ে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার (৪ জুলাই) উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
গুরুত্বর আহত রাবিয়া উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ বিল্লাল হোসেনের স্ত্রী। অভিযুক্ত জসিম, বেলাল, কাশেম ও ইয়ামিন একই এলাকার বাসিন্দা।শনিবার (৮ জুলাই) আহত রাবিয়া জানান, তাদের একটি ছাগল অভিযুক্ত জসিমের বাগানে গিয়ে একটি সুপারি গাছের পাতা খেয়ে ফেলে। এঘটনাকে কেন্দ্র করে জসিম রাবিয়াকে গালমন্দ করে এবং তাদের মাঝে বাকবিতন্ডা সৃষ্টি হয়। তার কিছুক্ষন পর জসিম, বেলাল, কাশেম ও ইয়ামিন মিলে রাবিয়ার বসত ঘরে প্রবেশ করে রাবিয়া ও তার ছেলে পারভেজকে বেধরক মারধর করে এবং দেশীয় অস্ত্র দিয়ে ঘরের টিন ও দরজা কুপিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার নিয়ে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে চরফ্যাসন হাসাপাতালে ভর্তি করেন। রাবিয়ার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন রাবিয়ার স্বামী মোঃ বেল্লাল হোসেন। 
 
রাবিয়া আরো জানান, তাকে ও তার ছেলে পারভেজকে অভিযুক্তরা মারধর করে এক রাত ঘরে তালাবদ্ধ করে রেখেছে। মারধরে রাবিয়ার শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত জখম হয়।দুলারহাট ওসি মোঃ আনোয়ারুল হক কামাল জানান, উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর