ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

শুধু খেলা নয়, গাছ লাগানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করছি: ব্যারিস্টার সুমন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৮-৭-২০২৩ বিকাল ৫:২৮

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, শুধু খেলা নয়, গাছ লাগানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করছি।
ফুটবলকে বাঁচানোর জন্য আমি প্রতি সপ্তাহে কোনো না কোনো জেলায় যেমন খেলার আয়োজন করছি; তেমনি আগামীতে বাংলাদেশ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে গাছ লাগানোর উপর জোর দিয়েছি। 
শুক্রবার (৭ জুলাই) বিকেলে পাবনার চাটমোহর রেলবাজারের অমৃতকুন্ডা মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও রেলবাজার ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ শেষে তিনি তার ইচ্ছার কথা উল্লেখ করেন। 
তিনি চাটমোহরের এই হাজার হাজার জনতার উপস্থিতিতে বলেন, ইচ্ছা ও চেষ্টা করলে সফলতা আসে। আমি হারতে বা হারাতে আসিনি। কারণ যে এলাকায় রাষ্ট্রপতি হয়; সে এলাকার মানুষকে হারানো যায় না। হবিগঞ্জের সঙ্গে পাবনার আত্মীয়তা করতে এসেছি। শুধু জিতলেই মানুষের মন জয় করা যায় না। অনেক সময় হারলেও মানুষের অফুরন্ত ভালোবাসা পাওয়া যায়। 
তরুণদের উদ্দেশে ব্যারিস্টার সুমন বলেন, লেখাপড়ার পাশাপাশি ফুটবলকে বাঁচাতে তরুণদের মাঠে নামতে হবে। বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সামনে আরও ভয়বাহ পরিস্থিতি অপেক্ষা করছে। তাই গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। 
খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ২-০ গোলে চাটমোহর রেলবাজার ফুটবল একাদশকে পরাজিত করে। 
খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন। 
মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, চাটমোহর পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, ভাঙ্গুড়া উপজেলা পরিষদেও চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল আলম, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ।
মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন।  খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়। পরে খেলোয়াড়রা সেসব গাছ দর্শকদের মাঝে বিতরণ করেন।
প্রথমার্ধ্বের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধ্বে ব্যরিস্টার সুমন মাঠে নামার পরপরই দুই গোলে এগিয়ে যায় তারা। এরপর কোন পক্ষ আর গোল করতে পারেনি।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ