ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় নতুন ইউএনও হিসেবে তাজ উদ্দিনের যোগদান


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৯-৭-২০২৩ বিকাল ৫:৩২
দিনাজপুরের খানসামা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন মোঃ তাজ উদ্দিন।
রোববার (৯ জুলাই) বেলা ৩ ঘটিকায় খানসামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন।
জানা গেছে, যোগদানের পূর্বে তিনি দিনাজপুর জেলা প্রশাসকের সিনিয়র কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা যশোর।
 
নতুন ইউএনও তাঁর মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতার অপূর্ব সংমিশ্রণে নতুন কর্মস্থল খানসামা উপজেলার জনগণকে সার্বিক সেবাদানের মাধ্যমে অত্যাধুনিক ও উন্নয়নের মডেল হিসেবে খানসামাকে দেশ ব্যাপী পরিচিতি করিয়ে দিতে সদা তৎপর থাকবেন বলে উপজেলাবাসীর প্রত্যাশা।
 
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন সকালের সময়কে বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে সবাইকে নিয়ে একসাথে কাজ করব। খানসামা উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলবো। এছাড়া আমার সর্বোচ্চটা দিয়ে এ উপজেলার মানুষের পাশে থাকবেন বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা