ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে যুবলীগ নেতার দোকানে হামলা


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৯-৭-২০২৩ বিকাল ৫:৩৮

পটুয়াখালীর বাউফলে জুয়েল মীর (৪০) নামের এক যুবলীগ নেতার চায়ের দোকানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই যুবলীগ নেতা বগা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় এমপির অনুসারী। শনিবার (৯জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বগা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।  

এ দিকে হামলার ঘটনার ১৮ মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, প্রথমবার হামলার পর  যুবলীগ নেতা জুয়েল মীর তার দোকানের সামনে দাড়িয়ে হামলার বিচার দাবি করে বলছেন,‘ বগা ইউনিয়নের ত্রাস হাসান হাওলাদার নিজে উপস্থিত থেকে আমার দোকানে হামলা করেছেন। আমাকে মারধর ও দোকান ভাঙুচর ও লুটপাট করেন। স্থানীয় এমপি আ.স.ম ফিরোজের দল করার কারনে উপজেলা চেয়ারম্যানের ছেলে হাসান হাওলাদার তার দোকানে হামলা ও মারধর করে বলে অভিযোগ করেন তিনি। এসময় তিনি প্রধানমন্ত্রীর কাছে বাঁচার জন্য আকুতি করে বলেন, উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার  ও তার ছেলে হাসান হাওলাদাররের হাত থেকে আমাদের বাঁচান। 

এ সময় হামলাকারীরা রাস্তার ওপর অবস্থান করছিলেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। হামলাকারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপস্থিতিতে  দ্বিতীয় বারযুবলীগ নেতা জুয়েলের মীরের ওপর হামলা করেন।  হামলার শিকার যুবলীগ নেতা জুয়েল অভিযোগ করে বলেন, আমি ও আমার পরিবার স্থানীয় এমপি আ.স.ম ফিরোজের সমর্থক হওয়ার কারনে উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ছেলে বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান তার বাহিনী নিয়ে আমার দোকানে হামলা করেন।  পুলিশের উপস্থিতিতে আমার দোকানে হামলা করা হয়। এর আগেও একাধিক বার আমাকে ও আমার ছোট ভাই আরিফ মীরের ওপর হামলা করা হয়। 

জুয়েল মীর আরও বলেন, ঘটনার পর থেকে সন্ত্রাসীরা শোডাউন দিচ্ছেন। আমাকে মেরে ফেলার হুমিক দিচ্ছেন। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমি বাউফলের বাসিন্দা, যারা আমার ওপর হামলা করছে তারাও বাউফলের বাসিন্দা। কিন্তু পুলিশ মামলা করতে বলে দুমকি থানায়।তবে অভিযোগ অস্বীকার করেছেন বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান। তিনি বলেন, বাস কাউন্টার নিয়ে দ্বন্দ্বের জেরে মারামারির ঘটনা ঘটেছে। আমি হামলার ঘটনার সাথে জড়িত না। 

এ  ঘটনায় বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলেন,‘ ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ঘটনাস্থল বগা লঞ্চঘাট দুমকি থানার আওতাধীন হাওয়ায় মামলা দুমকি থানায় দায়ের করতে হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা