আবদুল মান্নান সৈয়দের ৭৯তম জন্মদিন আজ
কবি, কথাশিল্পী, গবেষক আবদুল মান্নান সৈয়দের ৭৯তম জন্মদিন আজ। ১৯৪৩ সালের আজকের এই দিনে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন তিনি। তার প্রথম গল্পগ্রন্থ ‘সত্যের মতো বদমাশ’ এবং প্রথম প্রবন্ধগ্রন্থ ‘শুদ্ধতম কবি’ সমকালীন সাহিত্য সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
আবদুল মান্নান সৈয়দ মূলত কবি ও কথাশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও পরে কবি জীবনানন্দ দাশ ও নজরুল গবেষক হিসেবে উভয় বাংলায় অসামান্য খ্যাতি অর্জন করেন। বিভিন্ন বিষয়ে তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক।
সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি পান বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, আলাওল সাহিত্য পুরস্কার, নজরুল পুরস্কার (পশ্চিমবঙ্গ), নজরুল পদক, জাতীয় প্রেস ক্লাব সম্মাননা, কবি তালিম হোসেন পুরস্কার ও লেখিকা সংঘ পুরস্কার।
কর্মজীবনে তিনি দীর্ঘদিন সরকারি কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘স্কলার ইন রেসিডেন্স’ হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন সময় তিনি ‘শিল্পকলা’, ‘চারিত্র’, ‘জীবনানন্দ’, ‘এখন’ নামে সাহিত্যপত্র সম্পাদনা করেছেন। মৃত্যুর পরও শিল্প-সাহিত্যের নানা বিষয়ে তার গ্রন্থ প্রকাশিত হচ্ছে।
তিনি ২০১০ সালের ৫ সেপ্টেম্বর ৬৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
প্রীতি / প্রীতি
“চাওয়া”-সুলেখা আক্তার শান্তা
“জীবন জিজ্ঞাসা”-সুলেখা আক্তার শান্তা
“একটি হত্যার ইতিকথা” সুলেখা আক্তার শান্তা
“ফটিক দাদুর দুর্ভাগ্য” সাঈদুর রহমান লিটন
তুমিহীনা ফারজানা ইয়াসমিন
অন্তর্বাসের আড়ালে স.ম. শামসুল আলম
“দাদি-নাতির দোয়ার ফি” -সুলেখা আক্তার শান্তা
“অলীক বেদনা” -সুলেখা আক্তার শান্তা
“ভালোবাসার রক্তদাগ”-সুলেখা আক্তার শান্তা
ইবনে খালদুনের ‘আল মুকাদ্দিমা’ সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির আকরগ্রন্থ এস ডি সুব্রত
হাহাকার জ. ই. মামুন
রূপান্তর রাত্রি-সুলেখা আক্তার শান্তা