শিবচরের নিলখী ইউনিয়নে আড়িয়াল খাঁ নদে ড্রেজার ডুবে ৩ জনের মৃত্যু
মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদে একটি ড্রেজার (বাল্কহেড থেকে বালু আনলোডার) ডুবে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহারিয়া এলাকার আফজাল হোসেনের ছেলে ইছা(২২),রংপুরের কাউনিয়া এলাকার মো. ফজলু মিয়ার ছেলে একরামুল(২১) এবং ভোলা জেলার দুবলার হাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন(৪৫)। নিহতরা বাল্কহেড থেকে ড্রেজার দ্বারা বালু অানলোড করার কাজের শ্রমিক ছিলেন।
সোমবার(১০ জুলাই) দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে,আড়িয়াল খাঁ নদের খননকাজের বালু বাল্কহেড থেকে নদের পাড়ে আনলোড করার কাজে ব্যবহৃত হতো দূর্ঘটনা কবলিত ড্রেজারটি। সোমবার দুপুরে ড্রেজারটি নদের পাড়ে নোঙর করা ছিল। এসময় বালুবোঝাই একটি বাল্কহেড এসে ড্রেজারটিতে ধাক্কা দিলে তাৎক্ষনাৎ ড্রেজারটি ডুবে
যায়। এসময় ড্রেজারটিতে পাঁচজন শ্রমিক ছিল। তাদের মধ্যে নিহত তিনজন ড্রেজারের কেবিনরুমে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় মো. শহিদ নামের এক ব্যক্তি বলেন,'অনেক দিন ধরেই আড়িয়াল খাঁ নদ খননের কাজ চলছে। নদের বিভিন্ন স্থান থেকে খননকরা বালু বাল্কহেডে করে নদের পাড়ে এনে ছোট ড্রেজার দিয়ে আনলোড করে। সোমবার দুপুরের দিকে বাল্কহেডের ধাক্কায় ড্রেজারটি নদীর পাড়েই ডুবে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে ড্রেজারের কেবিন থেকে তিনজনকে মৃত অবস্থায় বের করে অন্য শ্রমিক ও স্থানীয়রা।'
উপজেলার কলাতলা নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন,'
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ড্রেজারটিতে তিনজন লোক আটকা পড়েছিলেন। স্থানীয় ডুবুরীদের মাধ্যমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।'
এমএসএম / এমএসএম
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
Link Copied