ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গিনেস বুক অব ওয়ার্ল্ডের রেকর্ডে কুবি শিক্ষার্থী ইরফান


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১১-৭-২০২৩ দুপুর ৩:৫
গিনেস বুক অব ওয়ার্ল্ডের দুটি রেকর্ড নিজের করে নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগের  শিক্ষার্থী ইরফান আনোয়ার তুষার। মঙ্গলবার (১১ জুলাই) ইরফানকে পাঠানো মেইল দেখে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
 
গত ২১ মার্চ বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন কোর্টে ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ৬৫ বার ড্রাম স্টিক ঘুরিয়ে ও  এক মিনিটে ১২৫ বার ঘুরিয়ে দুটি রেকর্ড করেন তিনি। রেকর্ডটি করার জন্য গত ২২ জানুয়ারি  আবেদন করেন এবং ২১ মার্চ তিনি রেকর্ড করলে গত ৭ জুলাই ই-মেইলে তাকে বিষয়টি নিশ্চিত করেন গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।
 
ইরফানের করা প্রথম বিশ্বরেকর্ডটি আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা কেন্ট চ্যাইপার্ট (Kent Cypert) এবং দ্বিতীয় বিশ্বরেকর্ডটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা ব্রান্ডেন ক্যালবাইয়ের (Brendan Kelbie) কাছ থেকে ছিনিয়ে নেয় বাংলাদেশ। 
 
তিনি তার এই দুটি বিশ্বরেকর্ড উৎসর্গ করেছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. কুদরত এ খোদাকে। পাশাপাশি এই অর্জন উৎসর্গ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ এই বাংলার সকল শিক্ষকবৃন্দের প্রতি।
 
এ বিষয়ে ইরফান বলেন,  'ছোট বেলা থেকেই গিনেস বুক রেকর্ড সম্পর্কে জানতাম।  দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিনেস বুক রেকর্ড হোল্ডার থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে ছিলো না। সেখান থেকে আমার আগ্রহ আরো বৃদ্ধি পেয়েছে দীর্ঘ ছয় মাস  রেকর্ড গড়ার করণীয় ও খুঁটিনাটি জানতে সময় লেগে যায়। সর্বশেষ ২০২৩ সালের ২২ জানুয়ারি গিনেস বুক রেকর্ড কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিই।'
 
 তিনি আরো বলেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজেকে আসীন করতে পেরে আমি অনেক আনন্দিত ও উচ্ছ্বাসিত কারণ আমি আন্তর্জাতিক অঙ্গনে লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে পেরেছি। 
 
এ রেকর্ড গড়ার পেছনে অনুপ্রেরণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমার এই অর্জন আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে আমার দুই বন্ধু মো আশিকুর রহমান এবং রবিউল আলম। ব্যাবস্থাপনা বিভাগের সকল শিক্ষকই আমাকে সাহায্য করেছে বিশেষ করে বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ স্যার ও মোশাররফ স্যার সর্বোচ্চটুকু দিয়ে আমাকে এই রেকর্ড করতে সহযোগিতা করেছেন।'
 
ভবিষ্যতে আরো রেকর্ডে অংশ নেওয়ার বিষয়ে বলেন,  আমি আরো তিনটি রেকর্ডের জন্য আবেদন করেছি এবং সাম্প্রতিক সময়ে একটি আবেদনে অংশ নিবো।'

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী