ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মেট্রন ফাতেমার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১১-৭-২০২৩ বিকাল ৫:৫০
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক হাজতিকে নির্যাতনের অভিযোগে মেট্রেন ফাতেমার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে। গত সোমবার (৩ জুলাই) কারা অধিদপ্তর বরাবর এ সুপারিশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো.ওবায়দুর রহমান। 
 
তিনি জানান,মেট্রন ফাতেমার বিরুদ্ধে হাজতিকে নির্যাতনের অভিযোগ উঠলে জেলার ফারহানা আক্তারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরে মেট্রন ফাতেমাকে প্রাথমিকভাবে গত (২০ জুন) শোকজ করা হয়। মেট্রন ফাতেমা (২৮ জুন) শোকজের জবাব দিলে সন্তোষজনক না হওয়ায় তাকে (১ জুলাই) থেকে রিজার্ভে ডিউটি দেওয়া হয়। সে আর কারাগারের ভিতরে কোন কাজ করতে পারবেনা বলে জানান তিনি। 
 
এর আগে গত (৩ জুলাই) একই অভিযোগে অভিযুক্ত ২৭ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি যুব মহিলা লীগের সাবেক নেত্রী শামীমা নুর পাপিয়াকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 
 
মেট্রন ফাতেমা এবং পাপিয়া রুনা লায়লা নামে এক হাজতিকে সম্প্রতি নির্যাতন করে। তার কাছ থেকে টাকা পয়সা লুট করে নেয়। এমন অভিযোগে রুনার ছোট ভাই জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও করেছেন। পরে গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। তার প্রেক্ষিতে গত ৩ জুলাই বিকাল সাড়ে ৫ টার দিকে একটি প্রিজন ভ্যানে করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানে হয় পাপিয়াকে। একই সাথে মেট্রেন ফাতেমার বিরুদ্ধে কারা অধিদপ্তর বরাবর বিভাগীয় মামলার সুপারিশ করা হয়। 
 
উল্লেখ্য- নথি চুরির একটি মামলায় শিক্ষানবিস আইনজীবী রুনা লায়লাকে ১৬ জুন কাশিমপুর মহিলা কারাগারে আনা হয়। কারাগারের সাধারণ ওয়ার্ডে নেওয়ার পর  রুনার দেহ তল্লাশি করে কর্তব্যরত মেট্রন তাঁর কাছে ৭ হাজার ৪০০ টাকা পান। ওই টাকা ছিনিয়ে নেওয়ার জন্য পাপিয়া ও তাঁর সহযোগী কয়েদিরা গত ১৯ জুন রুনার ওপর অমানবিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ তাঁর পরিবারের। এক পর্যায়ে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় রুনাকে মেঝেতে ফেলে রাখা হয়। এ নিয়ে কারাগারের ভেতরে কেস টেবিল বা সালিশ বৈঠকখানা বসে। সেখানে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়েন বন্দি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা। তবে পাপিয়া এবং মেট্রন ফাতেমার ভয়ে সাধারণ কয়েদিরা রুনা লায়লার ওপর অমানসিক নির্যাতনের প্রতিবাদও করতে পারেনি।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস