ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১-৭-২০২৩ বিকাল ৫:৫৮

ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে প্রেসক্লাব দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
মাল্টিপার্টি এ্যাডভোকেসী ফোরাম (এমএএফ)’র আয়োজনে ও ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সহযোগিতায় কর্মশালায় এমএএফ’র সভাপতি ও ফেলো ও মাস্টার ট্রেইনার জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপনের সভাপতিত্বে বক্তব্য দেন অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম, নারগুন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা ক্রীড়া সংস্থা ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সালেকুল ইসলাম টুলু, ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের রংপুর বিভাগীয় প্রধান আলী ইজাজ, অফিসার মর্তুজা আক্তার জাহান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এমএএফ’র সাধারণ সম্পাদক, ফেলো ও মাস্টার ট্রেইনার মাহাবুব হোসেন তুহিন। কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন। সেখানে রাজনৈতিক সম্প্রীতি বৃদ্ধিতে করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও রাজনৈতিক সম্প্রীতি বৃদ্ধিতে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের বিভিন্ন কর্মকান্ডের ভূমিকা নিয়ে প্রশংসা করেন নেতৃবৃন্দ। কর্মশালায় সম্প্রীতি বৃদ্ধিতে প্রতিটি টিমের কাছ থেকে বিভিন্ন সুপারিশমালা গ্রহন করা হয়। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত