তিন সন্তানের জননীকে ধর্ষণ, মেম্বর আটক
সিরাজগঞ্জ শাহজাদপুরে ৩৪ বছর বয়সী তিন সন্তানের জননীকে জোর পূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে উপজেলার গালা ইউনিয়নের দুগালী গ্রামে এ ঘটনা ঘটে।
পরে সোমবার ভূক্তভোগী গালা ইউনিয়নের ২নং ইউপি সদস্য আঃ মালেকসহ ২ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি মামলা দ্বায়ের করেন। মামলা দ্বায়ের পর অভিযান চালিয়ে মেম্বরকে আটক করে থানা পুলিশ।
আব্দুল মালেক (৩৫) গালা ইউনিয়নের ২নং ইউপি সদস্য ও বর্নিয়া গ্রামের আবু বক্করের ছেলে এবং অপর আসামী ঐ গ্রামের মৃত আঃ সামাদের ছেলে জামাত আলী।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গালা ইউনিয়নের ভেড়াকোলা পশ্চিমপাড়া গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী তিন সন্তানের জননী বর্নিয়া বাজার থেকে ডাক্তার দেখিয়ে অটো ভ্যানে করে বাড়ী ফেরার পথে আসামীদ্বয় যাত্রী বেশে উক্ত ভ্যানে উঠে দুগালী গ্রামের শেষ মাথায় ফাঁকা স্থানে চকের মধ্যে জোর পূর্বক ভ্যান হইতে টেনে হিচড়ে নামায়। এরপর ভুক্তভোগীকে জোর পূর্বক মাটিতে ফেলে মো. জামাত আলী হাত ও মুখ চেপে ধরে এবং মালেক মেম্বর ভূক্তোভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে। অপর আসামী ধর্ষণের চেষ্টা করিলে ভূক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন আগাইয়া আসিলে তারা পালিয়ে যায়।
এবিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান- তিন সন্তানের জননীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী মামলা করেছেন। এরপরই প্রধান অভিযুক্তকে আটক করে মঙ্গলবার (১১ জুলাই) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভূক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন