ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

শাহজালালে ইয়াবা উদ্ধার আটক দুই যাত্রী


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১১-৭-২০২৩ রাত ৮:২৭
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক ফ্লাইটের ০২ যাত্রীকে ইয়াবা সহ আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গতকাল সন্ধ্যা ০৭ টায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাচারের উদ্দেশ্যে বহন করা ইয়াবা উদ্ধার করা হয়।
 
এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, আব্দুল মান্না খাঁন এবং নাহিদ শিকদার(২৩) নামে দুইজন যাত্রী গতকাল সন্ধ্যা ০৭২৫ মিনিটে নভো এয়ারের ভিকিউ-৯৩৬ ফ্লাইটে ঢাকায় অবতরন করেন। এসময় আগে থেকে তৎপর থাকা এপিবিএনের গোয়েন্দা দল তাদেরকে ভিন্ন ভিন্ন লোকেশন থেকে আটক করে। নাহিদ শিকদারকে অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী এলাকা থেকে এবং আব্দুল মান্নানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় যৌথভাবে ০১ নাম্বার আন্তর্জাতিক টার্মিনালের পার্কিং এলাকা থেকে আটক করা হয়। যাত্রীদের এয়ারপোর্ট আর্মড পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের তাদের কাছে ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন। এসময় যাত্রী আব্দুল মান্নান তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি পাউচে রক্ষিত ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট নিজ হাতে বের করে দেন। অন্যদিকে যাত্রী নাহিদ সিকদারকে অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি অস্বীকার করেন। কিন্তু পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদে তিনিও স্বীকার করেন যে তার কাছে পাচারের উদ্দেশ্যে বহন করা ইয়াবা রয়েছে। এসময় যাত্রী নাহিদের কাছ থেকে ১৪৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 
 
অতিরিক্ত পুলিশ সুপার জিয়া আরো জানান যে, এর আগেও ২০২০ সালে চট্টগ্রামের সাতকানিয়া থানার অভিযানে অভিযুক্ত নাহিদ ইয়াবা সহ আটক হওয়ায় তার নামে মামলা চলমান রয়েছে। ওই মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়ে তিনি আবারো এই কাজে জড়িত হয়েছেন। দুইজন যাত্রীই কক্সবাজারের টেকনাফ থানার বাসিন্দা এবং দুজনেই একই (ভিকিউ৯৩৬) ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকা অবতরণ করেন। তাদের মধ্যে কোনো প্রকারে যোগাযোগ বা যোগসাজশের কথা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্বীকার করেছেন। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকা বলে জানা যায়। যাত্রীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ