ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ভান্ডারিয়ায় আর কাউকে ভোটাধিকার হরণ করতে দেয়া হবে না : মহিউদ্দীন মহারাজ


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ১২:২০

আগামী ১৭ জুলাই ভান্ডারিয়ায় সোমবার পৌরসভার পৌর নাগরিকদের ভোট গ্রহণকে কেন্দ্র ১১ জুলাই মঙ্গলবার বিকালে বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির ভাষণে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ কয়েক হাজার পৌর নাগরিকদের উদ্দেশ্যে বলেন, ১৭ই জুলাই সোমবার আপনারা নির্বিঘ্নে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, লালন করা মাস্তান সন্ত্রাসীদের উদ্দেশ্য হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ভান্ডারিয়ার জমিনে আর কাউকে ভোটাধিকার হরণ করতে দেয়া হবে না। জেপির সভাপতি, সাবেক মন্ত্রী ও সদস্য আনোয়ার হোসেন মঞ্জু দীর্ঘ ১৭ বছর মন্ত্রী পদে থেকেও এলাকার তেমন কোন উন্নয়ন করে করেননি। অথচ পার্শ্ববর্তী উপজেলায় মঠবাড়িয়ায় এ যাবৎ কোন মন্ত্রী না হলেও আমাদের চেয়ে সেখানে জনগণের জীবন যাত্রার মান অনেক উন্নত। আপনার হাতে অনেক ক্ষমতা থাকলেও এলাকার কোন বেকার সন্তানকে চাকুরি দেননি। শুধু কথায় আর ভান্ডারিয়াবাসী ভুলবে না। তিনি এখন তার দল দিয়ে সাইকেল প্রতীক নিয়ে মাহিবুল হোসেন মাহিমকে মেয়র পদে প্রার্থী করেছেন। উড়ে এসে জুড়ে বসলেই হয় না। জনগণের প্রতিনিধি হতে হলে অনেক আগে থেকেই জনগণের খেদমত করতে হয়। ভান্ডারিয়ায় আর উত্তারাধিকার সূত্রে ভোট পাওয়ার দিন ভুলে জান। মানুষ এখন বাস্তবতায় বিশ্বাসী। আর আমার পরিবারও রাজনীতির চেয়ে জনগণের কল্যাণে কাজ করতে বিশ্বাসী। যার প্রমাণ আপনাদের নেতা ও আমার ছোটভাই উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম তার কর্মের মধ্যে গোটা ভান্ডারিয়াকে বিকশিত করতে সক্ষম হয়েছেন। আমি ওয়াদা করছি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ফাইজুর রশিদ খসরুকে ১৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় করুন। পৌর ট্যাক্স মওকুফসহ নাগরিক সেবা বলতে যা কিছু বুঝায় তা সবকিছু যথাযথরূপে আপনাদের দোর গোড়ায় পৌঁছে দেয়া হবে ইনশাল্লাহ্। এ সময় হাজার হাজার নারী পুরুষ দু’হাত উত্তোলন করে তার কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নৌকা প্রতীককে বিজয় করার প্রতিশ্রুতি দেন ১৭ তারিখ পর্যন্ত অতন্ত্র প্রহরীর ভূমিকায় প্রত্যেক ভোটার স্ব-উদ্যোগে নৌকার সৈনিক হয়ে কাজ করে যাবেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। 

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ